Header Ads

যে কারনে শাবানাকে বুকে টেনে নিলেন প্রধানমন্ত্রী !! বিস্তারিত জেনে নিন !!...







      
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শাবানা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। এসময় সাথে ছিলেন খ্যাতনামা পরিচালক মুশফিকুর রহমান গুলজার, অভিনেতা আলমগীর, ওয়াহিদ সাদিক ও অভিনেত্রী মৌসুমী।
আজ সোমবার গুলজার নিজের ফেসবুক পোস্টে এ কথা জানিয়েছেন। দিনটিকে (সোমবার ১৯ জুন) স্মরণীয় উল্লেখ করে গুলজার জানান, শাবানাকে দেখার সাথে সাথে প্রধানমন্ত্রী তাকে বুকে টেনে নেন। এ সময় শাবানাও আপ্লুত হয়ে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরেন। মুশফিকুর রহমান গুলজার সোমবার সোশ্যাল মিডিয়া ফেসবুকে লিখেছেন, 'আজ আমার জীবনের একটি স্মরণীয় দিন। আমার পরম শ্রদ্ধেয় আপা জননেত্রী শেখ হাসিনার সাথে দেখা করার মুহূর্তটির কথা আমি কোন দিন ভুলতে পারবো না। শাবানা আপা, আলমগীর ভাই, ওয়াহিদ সাদিক ভাই, মৌসুমী এবং আমি গিয়েছিলাম আমাদের বড় বোনের সাথে দেখা করতে। শাবানা আপাকে দেখার সাথে সাথেই তিনি দু'হাত বাড়িয়ে দিয়ে তাঁকে বুকে টেনে নিলেন। শাবানা আপাও আবেগে আপলুত হয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরলেন। এ সময় মৌসুমী কাছেই দাড়িয়ে ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকেও ডেকে বললেন, তুমিও আসো। মৌসুমী কাছে গেলে তাকেও বুকে জড়িয়ে ধরলেন জনদরদী এই নেত্রী। তার পর আমি ধারন করলাম তাঁদের বিরল মুহূর্তের এই ছবিটি। '

বিস্তারিত ভিডিওতে 

                        
Powered by Blogger.