Header Ads

আরব আমিরাতের ৮ রাজকুমারীর কারাদণ্ড !! কিন্তু কেন ?? বিস্তারিত জেনে নিন


গৃহকর্মীদের সঙ্গে উপযুক্ত আচরণ না করার দায়ে সংযুক্ত আরব আমিরাতের আট রাজকুমারীকে কারাদণ্ড দিয়েছেন বেলজিয়ামের একটি আদালত। প্রায় এক দশক ধরে তদন্ত ও বিচার চলার পর গতকাল শুক্রবার এ রায় দেওয়া হয়। খবর এনডিটিভির।
খবরে বলা হয়, রায়ে রাজকন্যাদের ১৫ মাস করে কারাদণ্ড দেওয়া হয়। দীর্ঘ সময় ধরে বিচার চলাকালে কোনো রাজকুমারীই আদালতে হাজির ছিলেন না। ১০ বছর আগে বেলজিয়ামের ব্রাসেলসে বিলাসবহুল হোটেলে অবস্থানকালে নিজস্ব কাজের মানুষদের   সঙ্গে রূঢ় আচরণ করায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বেলজিয়াম কর্তৃপক্ষ। দণ্ডপ্রাপ্ত আট রাজকুমারী সংযুক্ত আরব আমিরাতের ক্ষমতাসীন আল নাহিয়ান পরিবারের সদস্য। আইনজীবী স্টিফেন মনোদ জানান, ১৫ মাসের কারাদণ্ড দেওয়ার পাশাপাশি রাজকুমারীদের জরিমানাও করা হয়েছে। ২০০৮ সালে শেখ হামদা আল নাহিয়ান তার সাত কন্যাকে নিয়ে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গিয়েছিলেন। সেখানে একটি বিলাসবহুল হোটেলের একটি ফ্লোরের সব রুম ভাড়া নিয়ে তারা আট মাস অবস্থান করেছিলেন। সংযুক্ত আরব আমিরাত থেকে আসা তাদের লোকলস্করের মধ্যে ২০ জনেরও বেশি গৃহকর্মী ছিল। এসব গৃহকর্মীকে তারা ক্রীতদাসের মত করে রেখেছিল বলে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে প্রকাশ, বেলজিয়ামে ভ্রমণে গিয়ে গৃহকর্মীদের সঙ্গে উপযুক্ত মানবিক আচরণ করেননি রাজকন্যারা। তারা তাদের পর্যাপ্ত খাবার দেননি, হোটেল বন্দি করে রেখেছিলেন এবং তাদের পাসপোর্ট-ভিসাও নেওয়া হয়নি। অভিযোগে বাদী জানিয়েছেন, এসব গৃহকর্মীকে হোটেল থেকে বের হতে দেওয়া হতো না এবং রাজকুমারীদের উচ্ছিষ্ট খাবার খেতে বাধ্য করা হতো। তাদের ঘুমের পর্যাপ্ত সুবিধা ছিল না এবং দীর্ঘ সময় কাজ করতে হত, এসব অভিযোগও রয়েছে। এসব ঘটনায় বেলজিয়ামের শ্রম আইন লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ উঠে।
 বিস্তারিত ভিডিওতে

               
Powered by Blogger.