সৌদি রাজপরিবার থেকে নিজকে প্রত্যাহার করে নেয়া সৌদি প্রিন্স খালিদ বিন ফারহান আল-সৌদ দাবি করেন, সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজের মৃত্যুর পর যুক্তরাষ্ট্র ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে রাজা হিসেবে দেখতে চাইছে।
বর্তমানে জার্মানিতে বসবাসরত ফারহান ২০১৩ সালে সৌদি রাজপরিবার ছাড়ার ঘোষণা দেন। তিনি বলেন, দেশে আল্লাহর আইন বা শাসন নেই। আমি গর্বের সঙ্গে রাজপরিবার ছাড়ার কথা ঘোষণা করছি। বিবৃতিতে তিনি বলেন, আইনের শাসন ও ধর্মের প্রতি সৌদি সরকারের সম্মানের যে কথা বলা হয় তা নিতান্তই মিথ্যা এবং দূরভিসন্ধিমূলক যাতে তারা দেখাতে পারেন যে, তারা ইসলামি শাসনব্যবস্থার প্রতি অনুগত রয়েছেন।
শনিবার টুইটার বার্তায় ফারহান বলেন, বাদশাহর মৃত্যুর পর বিন সালমানকে শর্তসাপেক্ষে রাজা হওয়ার ব্যাপারে সাহায্য করবে ইসরায়েল ও সৌদি আরব। সৌদি রাজপরিবারের সদস্যদের মধ্য থেকে একজন তাকে এই খবরটি নিশ্চিত করেছেন।
প্রথমত, বিন সালমানকে অবশ্যই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি অনুগত থাকতে হবে। দ্বিতীয়ত, গাজার অধিবাসীদের বিকল্প বসতি হিসেবে সিনাই উপত্যকা প্রস্তুত করতে হবে এবং এর অর্থ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত গ্রহণ করবে। তৃতীয়ত, হামাস এবং যারা একে সমর্থন করে তাদের পরিত্রাণ করতে হবে এবং মিশরের সানাফি দ্বীপের কর্তৃত্ব নিতে হবে। ফারহান বলেন শেষশর্তের মাধ্যমে আকাবা উপসাগরকে মিশরের আঞ্চলিক জলের উৎস থেকে আন্তর্জাতিক পানির উৎস হিসেবে পরিণত করা হবে। যা ইসরায়েলের প্রকল্পে পানি সরবরাহ করবে।
বিস্তারিত ভিডিওতে
