Header Ads

ভারতীয় সীমান্তে ঢুকে ‘বাঙ্কার গুঁড়িয়েছে’ চীনা সৈন্যরা এ নিয়ে তোলপাড় সারা...

সোমবার এই ঘটনার পর ভারতীয় সেনা সদস্যরা বাধা দিলে চীনা সৈন্যরা পিছু হটে বলে ভারতের সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন।

নাম
প্রকাশ না করার শর্তে ব্রিগেডিয়ার পদমর্যাদার ওই কর্মকর্তা বিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা আরও এগোতে চেষ্টা করেছিল এবং নিজেদের
কর্মকাণ্ড ভিডিও করছিল।

“আমরা তাদের আটকাই এবং পিছু হটিয়ে দিই। তবে আমাদের বা তাদের কেউ গুলিবর্ষণ করেনি।”

সেখানে কোনো গুলিবর্ষণের ঘটনা ঘটেনি এবং এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জোর দিয়ে বলেন ভারতীয় এই সেনা কর্মকর্তা।

এই ঘটনা নিয়ে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যেও আলোচনা হয়েছে।

ভারতীয় সেনাবাহিনী বলছে, চীনাদের ‘অস্বাভাবিক আগ্রাসীভাবের’ কারণে সিকিম সেক্টরে উচ্চ সতর্কতা জারি করেছে তারা।


বিস্তারিত ভিডিওতে


                       
Powered by Blogger.