অনেকে অভ্যাসের কারণে মাটিতে ঘুমিয়ে থাকেন। যদিও বিছানার থেকে কম আরামের
ঘুম হলেও এটা স্বাস্থ্যকর। এছাড়া এতে গরমও কম লাগে। তাইতো এই ২১ শতকেও
জাপানের অনেক নাগরিক মাটিতে ঘুমায়। তারা মনে করেন এমনটা করলে শরীর চাঙ্গা
হয়ে উঠে। মাটিতে শোয়া শরীরের পক্ষে ভালো না খারাপ? এখন প্রশ্ন হলো চিকিৎসা
বিজ্ঞান কী বলছে?
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, জীবনকালে প্রায় এক তৃতীয়াংশ সময়ই আমরা
ঘুমিয়ে কাটিয়ে দেই। পিঠের নানাবিধ রোগের সঙ্গে শোয়ার একটা সরাসরি যোগ
রয়েছে। কেউ নিরুপায় হয়ে মাটিতে শুতে বাধ্য হন আবার কেউ অভ্যাসের কারণে।
গবেষণায় দেখা গেছে, ঠিক ভঙ্গিতে না শোয়ার কারণেই প্রায় ৬০-৭০ শতাংশ পিঠের
সমস্যা হয়ে থাকে। তাই মাটিতে শোয়া অথবা বিছানায়, ঠিক মতো শোয়াটা জরুরি।
বিস্তারিত ভিডিওতে
