জার্মানি, যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের ঋণদাতারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে কমপক্ষে ৩১ কোটি ৫৬ লাখ ডলার পায় বলে প্রকাশিত তথ্যে জানা গেছে। শুক্রবার ট্রাম্পের সম্পদের আর্থিক বিবরণী প্রকাশ করেছে দেশটির সরকারের এথিকস দপ্তর।
এতে ২০১৭ সালের জুন পর্যন্ত তথ্য যুক্ত হয়েছে। প্রকাশ করা ৯৮ পৃষ্ঠার ওই নথিগুলো এথিকস দপ্তরের ওয়েবসাইটে পোস্ট করা হয়েছে। এতে দেখা যায়, ‘শীতকালীন হোয়াইট হাউস’ নামে পরিচিত ফ্লোরিডায় ট্রাম্পের মালিকানাধীন মার এ লাগো রিসোর্টের আয় আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে, আর গত সেপ্টেম্বরে ওয়াশিংটনে হোয়াইট হাউসের কাছে চালু করা বিশাল ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল থেকে তাঁর আয় হয়েছে প্রায় দুই কোটি ডলার......বিস্তারিত ভিডিওতে
