এবার এক পিস ডিমের দাম মাত্র ৩ টাকা অবাক হলেও সত্যি । দেখুন বিস্তারিত
মাত্র ৩ টাকায় একটি কিনতে পারবেন ঢাকাবাসীরা। মানে এক হালি কিনতে চাইলে ১২ টাকা দিলেই হবে। তবে এ সুযোগ মাত্র একদিনের জন্য। একজন ভোক্তা মেলায় সর্বোচ্চ ৯০টি ডিম কিনতে পারবেন। আগামী ১৩ অক্টোবর 'বিশ্ব ডিম দিবস' উপলক্ষে আয়োজিত মেলায় এত ডিম কেনা যাবে। প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
১৩ অক্টোবর বিশ্ব ডিম দিবসে রাজধানীর ফার্মগেটে খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গণে দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত মেলা চলবে। বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল এবং সরকারের প্রাণিসম্পদ অধিদপ্তর যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।
প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্র জানায়, মেলায় বড় বড় পোলট্রি ফার্ম, ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠান, ডিম দিয়ে নানা ধরনের খাবার প্রস্তুতকারক কম্পানিগুলো অংশ নেবে। এ ছাড়া ইদানীং অর্গানিক ডিম উৎপাদনের প্রবণতা বেড়েছে
দেখুন বিস্তারিত
