বাংলাদেশে যদি কাউকে জিজ্ঞেস করা হয়, প্রিয়
ক্রিকেটার কে? চোখ বন্ধ করে কয়েকটা নামই সামনে আসবে- মাশরাফি, সাকিব,
তামিম, মুশফিক প্রমুখ। কিন্তু ভুলেও সম্ভবত কেউ সালমা, জাহানারা, রুমানাদের
নাম মুখে আনবে না।
কারণ বেশিরভাগ মানুষ হয়তো জানেই না যে
আমাদের মেয়েরাও আন্তর্জাতিক ক্রিকেট খেলে! ঠিক এই বিষয়টাকেই দারুণভাবে
সামনে তুলে আনলেন ভারতের নারী ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ।
পুরুষ ক্রিকেট দলের অধিনয়ক বিরাট কোহলি এবং
সাবেক কোচ অনিল কুম্বলেকে নিয়েই আপাতত ভারতীয় ক্রিকেট সরগরম। উইন্ডিজের
বিপক্ষে সিরিজ শুরু হয়ে গিয়েছে ভারতের। সিরিজ নিয়ে কোনো উৎসাহ নেই ভারতের
ক্রিকেটভক্তদের মধ্যে। কে নতুন কোচ হবেন তা নিয়েও চিন্তা নেই। এর মধ্যেই
আলোচনার কেন্দ্রবিন্দুতে মিতালি রাজ। আইসিসি নারী বিশ্বকাপের আসর বসেছে
ইংল্যান্ডে। সেখানেই রয়েছে ভারতের নারী ক্রিকেট দল। সেখানেই এক সাংবাদিকের
প্রশ্নে ভারতের নারী ক্রিকেট দলের অধিনায়কের জবাবে অবাক সবাই।
বিস্তারিত ভিডিওতে
