জাপান উপকূলে একটি মার্কিন যুদ্ধজাহাজের সঙ্গে একটি বাণিজ্যিক জাহাজের
সংঘর্ষের ঘটনায় সাত মার্কিন নাবিক নিখোঁজ রয়েছেন। এ ছাড়া, যুদ্ধজাহাজটির
কমান্ডিং অফিসারসহ এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
আজ (শনিবার) স্থানীয় সময় ভোররাত আড়াইটায় জাপানের ইয়োকোসুকা বন্দর থেকে ৫৬ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে এ ঘটনা ঘটে। ফিলিপাইনের পতাকাবাহী কন্টেইনার জাহাজ এসিএক্স ক্রিস্টালের অগ্রভাগ মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার ইউএসএস ফিটজেরাল্ডের মাঝ বরাবর আঘাত হানে। বাণিজ্যিক জাহাজটি দুর্ঘটনার সময় ৩০ হাজার টনের কম মালামাল বহন করছিল।
আকাশ থেকে নেয়া ছবিতে ডেস্ট্রয়ারের ডানদিক মারাত্মক ক্ষতি হয়েছে বলে দেখা গেছে। মার্কিন নৌ কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজের কমান্ডিং অফিসার- কমান্ডার ব্রিস বেনসনকে হেলিকপ্টারে করে ইয়োকোসুকায় অবস্থিত মর্কিন নৌবাহিনীর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার অবস্থা স্থিতিশীল
বিস্তারিত ভিডিওতে